গজারিয়ায় মহিউদ্দিন ঠাকুরের নির্বাচনী উঠান বৈঠক
বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন এর গোসাইরচর গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠক এর আয়োজন করেন এলাকাবাসী।
উক্ত উঠান বৈঠকে আনোয়ার আলী বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরচর এর সন্তান গজারিয়া উপজেলা শহীদ পরিবার কল্যান পরিষদ এর সভাপতি জনাব মোঃ মহিউদ্দীন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান সুজন স্যার,আমান উল্লাহ,কাদির ঠাকুর, হোসেন হাওলাদার, সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান বেপারী, কাশেম ঠাকুর সহ অন্যান্যরা।
আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দীন ঠাকুর বলেছেন, মানুষের কল্যানে আমি কাজ করতে চাই। মানুষ জাতি হিসেবে মানুষের পাশে থেকে সেবা করাটা আমার দায়িত্ব। তাই সকলের চাওয়ায় আমি এবার গজারিয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, এ ইউনিয়নের নির্যাতিত ও অসহায় মানুষের পক্ষে সব সময় আমি থেকেছি। আমার বিশ্বাস, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে গজারিয়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি দুঃখী মানুষের সেবা করার সুযোগ দেবেন।
জানা গেছে, গোসাইরচর গ্রামের শহীদ পরিবারের সন্তান মো. মহিউদ্দীন ঠাকুর তার নিজ ইউনিয়নে তার রয়েছে ব্যাপক পরিচিত। অসহায় দরিদ্রের বন্ধু বলেও সবার মাঝে পরিচিত। যে কোন সামাজিক কাজে ছুটে আসেন তিনি৷ এমনকি ভালো কাজকে হ্যা এবং খারাপ কাজকে না বলে থাকেন৷ সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেন তিনি৷
এভাবেই মানুষের পাশে থাকার কারনে ধীরেধীরে বাড়তে থাকে সমাজে তার জনপ্রিয়তা৷ জনগণের একটাই কথা তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পাল্টে যাবে এই গজারিয়া ইউনিয়নের চিত্র। গজারিয়া হবে মডেল ইউনিয়ন। আরও থাকবে না রাস্তাঘাটের ভোগান্তি। এমনকি ইউনিয়ন পরিষদ থেকে সর্বক্ষণিক নাগরিকত্ব সেবা পাবে জনগণ।
গজারিয়া ইউনিয়নবাসী জানিয়েছেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠস্বর। কোন অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেন না তিনি। এমনকি মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর৷ তরুণ ও যুবসমাজ যেন মাদকের ভয়াবহ ছোঁবলে না পড়ে সেজন্য গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুব ও তরুণদের নিয়ে মতবিনিময় করে থাকেন৷
সবমিলিয়ে মো. মহিউদ্দিন ঠাকুর কে জন প্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা। তবে এখন সময়ের অপেক্ষায় রয়েছে গজারিয়া ইউনিয়নবাসী।এমনকি দলীয় মনোনয়ন দিলে আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রেও তিনি অনেকটাই আলোচিত বলে জানা গেছে৷ নির্বাচনের ভোটের মধ্য দিয়ে মো. মহিউদ্দিন ঠাকুর বিজয়ী হবে বলেও জানান এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা