ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৪:৪১
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা সক্ষমতা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য প্রকল্প অনুমোদনের লক্ষ্যে সোমবার পরিকল্পনা কমিশনে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং একাডেমিক ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে জোরালো প্রস্তাব উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
 
অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর মধ্যে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-৮১০৫, সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অন্যতম। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকা। এর আওতায় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে একাডেমিক ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবিষ্যতে এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্প এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে সংস্থান করা হতে পারে।
 
অপর প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, গবেষণাগার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক উপকেন্দ্র, লিফটসহ বিভিন্ন আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি করা হবে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৭০ লাখ টাকা।
 
সভায় প্রকল্প দুটির পক্ষে প্রয়োজনীয় যুক্তি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। সংশ্লিষ্টরা জানান, উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উদ্যোগ ও প্রচেষ্টায় প্রকল্প দুটি এডিপির সবুজ পাতায় স্থান পেয়েছে।

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ