ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৯-৪-২০২৬ দুপুর ৪:৪৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিনটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মঙ্গলবার(২৮এপ্রিল২০২৬)প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী ও সুসংগঠিত করতে উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ঘোষিত ইউনিয়নগুলো হলো— পাথরডুবি ইউনিয়ন, শিলখুড়ী ইউনিয়ন এবং জয়মনিরহাট ইউনিয়ন কমিটি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অতি দ্রুত এসব ইউনিয়নে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে সক্রিয় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, এ বিষয়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দকেও অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। স্থানীয় রাজনৈতিক মহলে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত