ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯-৪-২০২৬ বিকাল ৫:১
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) একযোগে ৯টি বিভাগে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের কেমিক্যাল সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নয়নে মেডিকেল সেন্টারে সংযোজন করা হয়েছে আধুনিক সরঞ্জাম।
 
বুধবার বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার কার্যালয়ে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে এসব কেমিক্যাল হস্তান্তর করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।
 
প্রথম ধাপে সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, ফিশারিজ এবং এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করা হয়। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও গবেষণা উপকরণ সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্যাথোলজি সেবা চালুর লক্ষ্যে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। বিকেল ৪টায় উপাচার্য প্যাথোলজি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
 
নতুন এ সেবা চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে মেডিকেল সেন্টারেই আরও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ