ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৪-২০২৬ বিকাল ৫:২
“পুষ্টি বৈষম্যের দিন শেষ হোক, গড়ে তুলব একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় গোদাগাড়ী প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্নর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সায়লা শারমিন, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মনজেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক এবং একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান।
 
সভাপতির বক্তব্যে ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, “একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। সরকার পুষ্টি বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষের কাছে পুষ্টিবার্তা পৌঁছে দিতে হবে, যাতে কেউ পুষ্টিহীনতায় না ভোগে।”
প্রধান আলোচক ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ বলেন, “পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা। শুধু দামি খাবার নয়, স্থানীয়ভাবে উৎপাদিত শাক-সবজি, ফলমূল, মাছ ও প্রাণিজ আমিষের সঠিক সমন্বয়েই সুষম পুষ্টি নিশ্চিত করা সম্ভব।”
 
প্রাণিসম্পদ ও কৃষি কর্মকর্তারা তাদের বক্তব্যে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষ এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, কৃষিজ ও প্রাণিজ আমিষের সঠিক উৎপাদন ও ব্যবহারই দেশকে আত্মনির্ভরশীল করতে সহায়ক হবে।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আরএমও ডা. ফিরোজা খাতুন ও ডা. মৌমিতা রহমান। আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা