ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৯-৪-২০২৬ বিকাল ৫:২

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পরিচালিত এই অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই তথ্য নিশ্চিত করেছে।


বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির একটি চৌকস টহল দল উত্তর সূর্যনগর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার চালানটি পাওয়া যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অভিযান চলাকালে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার চালানটি পাওয়া যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

জব্দ করা ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন