টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা নেটওয়ার্ক কমিটি। এতে সহযোগিতা করে সিসিডিবি সিপিআরপি, টুঙ্গিপাড়া।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সিসিডিবি সিপিআরপি টুঙ্গিপাড়ার ম্যানেজার শস্বতী নাগ, প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, ট্রেইনার হালিমা খানম এবং সিও পার্থ ও দীপ্তি ওমিন্টু।
শুরুতে গোপালপুর বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খাদ্যে ভেজাল বন্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিতের জোর দাবি জানান।
বক্তারা বলেন, শিশুসহ সাধারণ মানুষের সুস্বাস্থ্য রক্ষায় ভেজালমুক্ত খাদ্যের কোনো বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হবে।”
কর্মসূচিতে সিসিডিবির সদস্যসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগে খাদ্যে ভেজাল রোধ করে একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied