বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
দুই ঘন্টার বিরামহীন বৃষ্টিতে বাগেরহাট শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা এ বৃষ্টিতে অনুন্নত বাগেরহাট পৌর শহরের রেলরোড, স্টেডিয়াম রোড, বাসাবাটি, বাসষ্ট্যান্ড, মেইনরোড, খানহাজান আলী সড়ক ও আমলাপাড়সহ নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভারি বৃষ্টি হলেই পৌরসভার এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল না থাকায় ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। অন্যদিকে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় এ জেলার কৃষকদের বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ। বাগেরহাট শহরের রেলরোডের বাসিন্দা মানিক লাল সামন্ত, নাছিমা আক্তারসহ বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এতে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল না থাকায় বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। চলাফেরায় দারুণ সমস্যায় পড়তে হয়। ভোগান্তি দূর করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান এই বাসিন্দারা। বাগেরহাট সদরের গোটাপাড়া এলাকার কৃষক সাইফুল হক ও রবিউল ইসলাম বলেন আমাদের জমির কিছু অংশ ধান কাটা হয়েছে যা মাঠে রয়েছে। মাড়াই করা হয় নাই। এই বৃষ্টিতে চরম ক্ষতি হয়ে গেল। এ ছাড়াও অপর কৃষকরা বলেন, শ্রমিকের অভাবে মাঠে পাকা ধান রয়েছে। এরপর এই টানা বৃষ্টিতে মাঠের ধান নিয়ে চরম বিপাকে পড়েছি। বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. মোতাহার হোসেন বলেন, বাগেরহাট জেলায় চলতি মৌসুমে ৬৮ হাজার ১২৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। মাঠের ধান পেকে গেছে। ধান কাটা চলছে। জেলার ২১ ভাগ ধান ইতিমধ্যে কৃষক কেটে ঘরে তুলেছে। বুধবার সকালে হঠাৎ করে ঝড়ো হওয়ার সাথে মুষলধারে টানা দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে। দেড় ঘন্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে মাঠের পাকা ধান ঝড়ে ও ধান গাছ নুয়ে পড়েছে। মাঠের বোরো ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ