ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় পানিতে বসে এসএসসি পরীক্ষা, পরিদর্শন ও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ১:৩৩

কুমিল্লা নগরীতে বৃষ্টির পানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়া সেই কেন্দ্র পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা সিটি করোপরেশনের (কুসিক) প্রশাসকে নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লা সিটি কপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ইউসুফ মোল্লা টিপু কালের কণ্ঠকে বলেন, ‘বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ফোন দিয়ে ঈশ্বর পাঠশালা কেন্দ্রটির খোঁজখবর নেন। এক পর্যায়ে তিনি নির্দেশ প্রদান করেন কেন্দ্রটি পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।
তা ছাড়া নগরীর অন্য পরীক্ষাকেন্দ্রগুলোর প্রতিও একই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে যেন পানি না থাকে। সেই আলোকে আমরা ওই পরীক্ষাকেন্দ্রসহ নগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি এবং জলাবদ্ধতার কারণ শনাক্ত করে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি।’
তিনি আরো বলেন, ‘গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত মধ্যরাত পর্যন্ত সিটি কপোরেশনের বিভিন্ন এলকায় জলাবদ্ধতা কারণ চিহ্নিত করে কাজ করেছি।
এর ফলে সকাল হওয়ার আগেই পানি নেমে গিয়েছে। আমরা স্থায়ীভাবে সমাধানের জন্য ইতি মধ্যে পরিকল্পনা নিয়েছি।’ সেই লক্ষ্যে আগামীতে কাজ করা হবে বলেও তিনি জানান।
এর আগে মঙ্গলকার সকাল ১০টা থেকে সোয় ১১টা পর্যন্ত মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্র বেঞ্চে পা তুলে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। একই সময় হলে দায়িত্বরত শিক্ষককেও চেয়ারে জুতা নিয়ে পা তুলে বসে থাকতে দেখা গেছে। এ নিয়ে কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।  
কুমিল্লা আবহাওয়া কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান বলেন, ‘গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুমিল্লাজুড়ে আরো দুই দিন মাঝারি ও ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

Aminur / Aminur

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন