জনস্বাস্থ্য রক্ষায় ফার্মাসিষ্ট ও ঔষধ বিক্রেতাদের ভূমিকা অপরিসীম: ড্রাগ সুপার মিতা রায়
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্টগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুর ১২ টায় বান্দাইখাড়া ভূমি অফিস চত্বরে বান্দাইখাড়া বাজারে স্থানীয় বি.সি.ডি.এস নেতৃবৃন্দের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা বি.সি.ডি.এস-এর সহ-সভাপতি শিশির সাহার সঞ্চালনায় মো. হাবিবুল্লাহ তারার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যালয় ঔষধ প্রশাসন, নওগাঁর ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায়।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে মিতা রায় ঔষধের সঠিক মান নিয়ন্ত্রণ এবং বিক্রয় পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এবং তিনি তার বক্তব্যে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় ফার্মাসিস্ট এবং ঔষধ বিক্রেতাদের ভূমিকা অপরিসীম। আমাদের মনে রাখতে হবে, মানহীন বা মেয়াদোত্তীর্ণ ঔষধ মানুষের জীবন বাঁচাতে নয়, বরং জীবন কেড়ে নিতে পারে।
তাই ড্রাগ লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকতে হবে এবং প্রতিটি ফার্মেসিতে নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই প্রেসক্রিপশন ছাড়া উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক বা জীবন রক্ষাকারী ঔষধ বিক্রি করা যাবে না। সচেতন ব্যবসায়ী হিসেবে সাধারণ মানুষকে সঠিক ঔষধ ও সঠিক নির্দেশনা দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব।
এসময় বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বি. সি. ডি. এস-এর সদস্য মো. আকরাম হোসেন সরদার, মো. হাসান আলী, আশরাফ আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বান্দাইখাড়া এলাকার বি.সি.ডি.এস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্থানীয় ফার্মেসী মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং ঔষধ প্রশাসনের সকল নিয়ম মেনে চলার অঙ্গীকার ব্যাক্ত করেন।
Aminur / Aminur
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান