শান্তিগঞ্জে ২১৯৫ মেট্রিক টন বোরো ধান কিনবে সরকার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ও মনিটরিং কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়বসহ অন্যান্যরা।
সভায় জানানো হয়, চলতি মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকার ৩৬ টাকা কেজি দরে (মন প্রতি ১,৪৪০ টাকা) মোট ২,১৯৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে। উন্মুক্ত পদ্ধতিতে আগ্রহী কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ৩ মন এবং সর্বোচ্চ ৭৫ মন পর্যন্ত ধান ক্রয় করা হবে।
আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে খাদ্য বিভাগ।
Aminur / Aminur
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত