ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ৩:৪৪

কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ খুদা। গ্রাম আদালত কর্মসূচির জেলা ব্যবস্থাপক দৌলতুন্নেছা সভাটি সঞ্চালনা করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, আরডিআরএস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক ফাহিম হোসেন, ইএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং ফ্রেন্ডশিপের প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সালামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।
সভায় বক্তারা গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য ব্যাপক প্রচার-প্রচারণা এবং জনগণের সম্পৃক্ততা বাড়ানো জরুরি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ খুদা বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ প্রক্রিয়ায় বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, গ্রাম আদালত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষভাবে সহায়ক। নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এখানে সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা এবং সুপারিশ তুলে ধরা হয়।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ