রাণীনগরে আবাদপুকুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নওগাঁর রাণীনগরে উচ্ছেদ অভিযান করা হয়েছে। নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর বাজারে জনভোগান্তি নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বাজারের চারমাথা মোড় থেকে কুতকুতি তোলা এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের উদ্যোগে এই ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
আবাদপুকুর বাজার উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধানের হাট হিসেবে পরিচিত। এই হাটে স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের সমাগম ঘটে। কিন্তু দীর্ঘ দিন ধরে সড়কের দুই পাশের মূল অংশ দখল করে অবৈধ অস্থায়ী স্থাপনা গড়ে তোলায় তীব্র যানজট ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়ে আসছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, জনস্বার্থে ও ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে আগে থেকেই অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে মৌখিক ও লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দখলদাররা তাতে সাড়া না দেওয়ায় গত সপ্তাহে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়।তিনি আরও বলেন,নির্দিষ্ট সময় পার হওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় আমরা গত ২০ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করি। এরই ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হলো। অবশিষ্ট যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।"অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরতে দেখা গেছে। যানজটমুক্ত বাজার গড়তে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied