ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় পঙ্গু রাকিবের চোখে এখন শুধু অন্ধকার: শেষ সম্বল চুরি


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ৩:৫৯

একসময় গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানো পরিশ্রমী যুবক রাকিব আজ শয্যাশায়ী। জীবন সংগ্রামে হার মানেননি তিনি, কিন্তু একটি দুর্ঘটনা তাঁর সবকিছু থামিয়ে দিয়েছে। এখন একটি ভ্যানগাড়ি আর জরাজীর্ণ ঘরের ছোট্ট চৌকিতেই সীমাবদ্ধ তাঁর পৃথিবী। পরিবারের একমাত্র ভরসা এই মানুষটি প্রতিদিন লড়ছেন বেঁচে থাকার জন্য নীরবে, অসহায়ভাবে।

ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার একমাত্র ছেলে রাকিব পেশায় ছিলেন একজন নছিমন চালক। ২০২২ সালের নভেম্বর মাসে প্রতিদিনের মতো কাজে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। নছিমন গাড়িতে ভারী গাছ তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে বিশাল একটি গাছ তাঁর পিঠে পড়ে। এতে তাঁর মেরুদণ্ড ভেঙে যায় এবং শরীরের নিচের অংশ সম্পূর্ণ অচল হয়ে পড়ে। সেই থেকে তিনি পঙ্গু জীবন যাপন করছেন।

দীর্ঘ তিন বছরেও নিজের পায়ে দাঁড়াতে পারেননি রাকিব। স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরম দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসারে নেমে এসেছে অন্ধকার। খাবার, চিকিৎসা আর সন্তানদের ভবিষ্যৎ সবকিছুই যেন অনিশ্চয়তায় ঢাকা।

রাকিবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“ওর চিকিৎসার পেছনে প্রায় ১১ লক্ষ টাকা খরচ করেছি। এখন আমরা একেবারে নিঃস্ব। মানুষের সহায়তায় ছোট একটা দোকান দিয়েছিলাম, সেটাই ছিল আমাদের বাঁচার একমাত্র ভরসা।”

তিনি আরও বলেন,
“দুইটা ছোট ছেলে নিয়ে কোনোরকমে দিন চলছিল। কিন্তু সেই আশাটাও শেষ হয়ে গেল। এখন আমরা কীভাবে বাঁচবো, কিছুই বুঝতে পারছি না।”

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কিছু মানবিক সংগঠন ও সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন। তাদের সহায়তায় একটি ছোট দোকান গড়ে ওঠে, যা রাকিবের পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে উঠেছিল। সেই দোকান থেকেই কোনোভাবে সংসার চলছিল।

কিন্তু সেই আশার আলোও নিভে গেছে। গত বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে মনপুরায় কালবৈশাখী ঝড়ের মধ্যে দুর্বৃত্তরা রাকিবের সেই ছোট দোকানটি লুট করে নিয়ে যায়। ঝড়ের তাণ্ডবের মধ্যেই মানুষের রূপে আরেক ‘ঝড়’ এসে তাঁর বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও কেড়ে নেয়।

এ ঘটনায় রাকিব ও তাঁর পরিবার এখন পুরোপুরি নিঃস্ব। চোখে-মুখে হতাশা আর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা।
স্থানীয়দের মতে, রাকিবের মতো একজন অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।

রাকিব নিজেও নীরব কণ্ঠে বলেন,
“আমি আবার বাঁচতে চাই। আমার বাচ্চাদের জন্য একটু সহায়তা দরকার। যদি মানুষ পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আবার কিছু করতে পারতাম।”

একজন কর্মঠ মানুষের জীবনের সব স্বপ্ন থমকে গেছে একটি দুর্ঘটনায়, আর শেষ আশাটুকুও কেড়ে নিয়েছে চুরি। এখন সমাজের সহানুভূতি আর সহযোগিতাই পারে রাকিব ও তাঁর পরিবারের জীবনে নতুন করে আলো ফিরিয়ে আনতে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত