মুকসুদপুরে ভুয়া এস,আই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এস,আই আশিক পরিচয়ে এক ব্যক্তি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী সুমন বিশ্বাস, পিতা: রায়চরণ বিশ্বাস, কাশালিয়া ইউনিয়নের চকসিন নায়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি জানান, গতকাল বুধবার রাত ৯ টার পর হতে রাত ১২টা পর্যন্ত এ ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর থেকে তার মোবাইল নম্বর ০১৭১০৮২৬৬২২- এ একাধারে অনেকবার কল করে এস,আই আশিক পরিচয়ে এক ব্যক্তি কথা বলে। কলদাতা দাবি করেন, তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়েছে এবং ২০ হাজার টাকা দিলে মামলার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া সম্ভব। বিষয়টি তার সন্দেহজনক মনে হলে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এবং মুকসুদপুর থানায় যোগাযোগ করে জানা যায়,আশিক নামে কোনো এস,আই মুকসুদপুর থানায় কর্মরত নেই। অর্থাৎ এটি একটি প্রতারণার চেষ্টা বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়দের ধারণা, একটি প্রতারক চক্র পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রতারক চক্রদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি,এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সকলকে আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত