ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজারহাটে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ৪:৪৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা মাদক নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, উপজেলা নির্বাচন অফিসের গাফিলতি এবং রিং জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, সহকারী ভূমি কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, এনসিপির আহ্বায়ক জমায়েত হোসেন খোকন, সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগর সহ রাজারহাট প্রেসক্লাবের সভাপতি আ. কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মণ্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্র সমন্বয়ক আল-মিজান মাহীন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব