ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ


নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি  photo নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ৪:৪৮

নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় আবাদ পুকুর থেকে রাণীনগর উপজেলা সদর দিকে যাবার রাস্তায়  প্রায় দুই কিলোমিটার প্রধান সড়কের দু'পাশে মুগরি ব্যবসায়ীরা প্রতিদিন অবাধে আবর্জনা ফেলে যাচ্ছেন। একইসঙ্গে আবাদ পুকুর চার মাথা থেকে মাদারতলী যাওয়ার রাস্তার দু'পাশেও ফেলা হচ্ছে মুগরির নাড়িভুঁড়ি, পালক, রক্ত ও পচা বর্জ্য। এতে করে এ সড়কগুলো দিয়ে চলাচলকারী শত শত মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, আবাদ পুকুর থেকে রাণীনগর উপজেলা সদরের দিকে যাবার প্রায় দুই কিলোমিটার সড়কের দু'ধারে স্তূপ হয়ে পড়ে আছে মুগরির বর্জ্য, মুরগির পালক, নাড়িভুঁড়ি, রক্ত ও পচা অবশিষ্টাংশ। রাস্তার পাশে ফেলে রাখার কারণে চারদিকে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। একই দৃশ্য দেখা গেছে আবাদ পুকুর চার মাথা থেকে মাদারতলী যাওয়ার রাস্তাতেও। দিনের পর দিন এই আবর্জনা জমতে জমতে এখন তা ভয়াবহ আকার ধারণ করেছে।

এই সড়কগুলো দিয়ে প্রতিদিন চলাচল করেন শত শত যানবাহন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিদ্যালয়গামী শিশু ও শিক্ষার্থীরা প্রতিদিন এই দুর্গন্ধময় পথ পেরিয়ে স্কুল-কলেজে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, দিনমজুরসহ সকল শ্রেণির কর্মজীবী মানুষ এবং বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সকল বয়সের সাধারণ মানুষ প্রতিনিয়ত এই অসহনীয় পরিবেশের মধ্য দিয়ে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। অনেকে মুখে কাপড় চেপে পথ পার হচ্ছেন।

পথচারী বাদল জানান, মুরগির আবর্জনার কারণে সন্ধ্যার পরপরই শিয়ালের আনাগোনা শুরু হয় এবং পথচারীদের উপর শিয়ালের দল আক্রমণ করে। তিনি বলেন, "এমন ঘটনার সম্মুখীন আমি নিজেও হয়েছি। তাই রাস্তায় চলাচলের সময় মনে ভয় কাজ করে। বিশেষ করে শীতকালে শিয়ালের উপদ্রব আরও বেড়ে যায়।"

দিনমজুর আফজাল হোসেন বলেন, "মুরগির ময়লা খেতে কুকুর রাস্তার উপর চলাচল করে, ফলে মোটরসাইকেল আরোহীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন।

পচে যাওয়া মুগরির বর্জ্য থেকে ছড়ানো দুর্গন্ধ এবং সেখানে মশা-মাছির ব্যাপক বংশবিস্তার এলাকার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এই বর্জ্য আশপাশের জমি ও জলাশয়ে ছড়িয়ে পড়লে পরিবেশ দূষণ আরও ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয় চিকিৎসকদের মতে, এ ধরনের পরিবেশে ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসকষ্টসহ নানা রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে। বারবার মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একজন স্থানীয় বাসিন্দা জানান, "প্রতিদিন ছেলেমেয়েদের নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয়। গন্ধে নাক বন্ধ হয়ে যায়, কিন্তু কেউ দেখার নেই।" একজন ব্যবসায়ী বলেন, "এই আবর্জনার কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, কিন্তু প্রশাসন নীরব।"

মুগরি ব্যবসায়ী বাইজিদ ও শহীদ বলেন,মুগরি ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট কোনো বর্জ্য ফেলার স্থান নির্ধারণ না করার কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

তবে সচেতন মহল মনে করছেন,মুগরি ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান নির্ধারণ, সড়কের পাশে আবর্জনা ফেললে জরিমানার বিধান কার্যকর করা সহ
উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার  নিয়মিত পরিষ্কার অভিযান পরিচালনা করলে এমন দুর্ভোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব ।

তার সাথে আরো কিছু কথা যোগ করে বলেন,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জনদুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি