রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
:নওগাঁর রাণীনগরে সোমবার ভোররাতের কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়ায় মাঠের উঠতি ইরি-বোরো পাকা ধান মাটিতে নুয়ে পড়ায় বড় ধরনের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বৈশাখী মেঘের ঘনঘটা আর প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় চাষিদের মনে এখন কেবলই আতঙ্কের ভাঁজ।কৃষি বিভাগ থেকে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হলেও মাঠ পর্যায়ে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। প্রতি বছর এই সময়ে দেশের দক্ষিণ অঞ্চল থেকে শ্রমিকরা এলেও এবার তাদের উপস্থিতি নেই বললেই চলে। ফলে ধান কাটার উপযুক্ত সময় হলেও শ্রমিকের অভাবে চাষিরা ধান কাটতে পারছেন না।মাঠে যে অল্প সংখ্যক শ্রমিক পাওয়া যাচ্ছে, তারা নুয়ে পড়া ধান কাটার জন্য বিঘা প্রতি অতিরিক্ত মজুরি দাবি করছেন। বাড়ির কাছের জমি হলেও শ্রমিকরা বিঘা প্রতি ৪ থেকে ৬ হাজার টাকার নিচে ধান কাটতে রাজি হচ্ছেন না। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ধানের বাজার দর কমে যাওয়া এবং তীব্র শ্রমিক সংকটে কৃষকের সোনালি হাসির বদলে এখন কপালে চিন্তার রেখা।উপজেলার দুধিযা গ্রামের কৃষক কামাল হোসেন জানান, আমি ৪৩ বিঘা জমিতে ধান চাষ করেছি। কিছু ধান কাটা হলেও সোমবারের ঝড়ে বাকি কিছু ধান মাটিতে নুয়ে পড়েছে। তিনি বলেন বৃষ্টির ভয়ে ধানের দামও মণ প্রতি ৪শ থেকে ৫শ টাকা কমে গেছে কাটামারায়ের শুরুতে যে ধানের দাম ১১৫০/১১৮০ টাকা দর ছিলো সেখানে ৮৫০/৯০০ টাকা দরে ধান আরৎতে কিনছে সব মিলিয়ে এবার বড় ধরনের লোকসানের মুখে পড়ার ভয় পাচ্ছি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। বিশেষ করে পশ্চিমাংশের বিল মুনসুর, বিল চৌর এবং ছোট যমুনা নদী বেষ্টিত নিম্নাঞ্চলে ফলনও হয়েছিল বাম্পার। কিন্তু আকস্মিক কালবৈশাখী ঝড়ে প্রায় ৪ হাজার ৫০০ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে।
রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাকিমা খাতুন বলেনসঠিক সময়ে বীজ বপনও সারের সুষম ব্যবহারের কারণে এবার বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু ঝড়ে ধান নুয়ে পড়ায় ফলন কিছুটা কম হতে পারে। তবে আবহাওয়া ভালো হলে ক্ষতির পরিমাণ কমে আসবে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কৃষি বিভাগ সার্বক্ষণিক মাঠে থেকে কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। বলছেন এই কর্মকর্তা
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ