ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-৪-২০২৬ বিকাল ৫:৫

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদরের উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতী (পান্তাপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লাউথুতী গ্রামের মো. ফারুক হোসেন (২৮) ও মো. সজীব ইসলাম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানার একটি দল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায়। পরে ফারুকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ পিস এবং সজীবের প্যান্টের পকেট থেকে আরও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, গ্রেপ্তারকৃতরা বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার