ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩০-৪-২০২৬ বিকাল ৫:৫১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় চৌর্যবৃত্তি (প্ল্যাজিয়ারিজম) প্রতিরোধে আধুনিক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের অনলাইন সফটওয়্যার Turnitin ব্যবহার শুরু করা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি এই সফটওয়্যারটি চালু করা হয়। এর মাধ্যমে গবেষণাপত্র, অ্যাসাইনমেন্টসহ যেকোনো একাডেমিক লেখার মৌলিকতা সহজেই যাচাই করা যাবে।
সংশ্লিষ্টরা জানান, কোনো ডকুমেন্ট টার্নিটিনে জমা দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিশ্বব্যাপী বিভিন্ন একাডেমিক জার্নাল, গবেষণাপত্র, বই, প্রকাশনা ও ওয়েবসাইটের বিশাল ডাটাবেজের সঙ্গে তুলনা করে। ফলে লেখা কতটুকু মৌলিক এবং কোথায় কোথায় সাদৃশ্য রয়েছে তা নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “এই সফটওয়্যার ব্যবহারের ফলে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে মৌলিক গবেষণার প্রবণতা বাড়বে। একই সঙ্গে একাডেমিক সততা নিশ্চিত করা সহজ হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে গবেষণার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও