ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৩০-৪-২০২৬ বিকাল ৬:৭

সাভারে  আল আমিন (২৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। পরে পথচারীরা উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে।
বৃহস্পতিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
আহত আল আমিন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার  রামচন্দ্রপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলেন- কুতুব উদ্দিন মেম্বার (৫৮), মোঃ সাব্বির (৩২), মোঃ মহিউদ্দিন (৬২), মোঃ মনিরসহ (২৭)  ১১ জনের নাম উল্লেখ করেন।
ভুক্তভোগী আল আমিন বলেন, কয়েক দিন ধরেই সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে কয়েক জন সন্ত্রাসী রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে আমাদের দোকানের সামনে এসে হামলা করে। এসময় আমাকে অনেক মারধর করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানান তিনি।
অপরদিকে অভিযুক্ত কুতুর উদ্দিন মেম্বার বলেন, জায়গা জমি নিয়ে সমস্যা। তারা নাকি ওসি স্যারের কাছে গিয়েছিল। তাই  আমরা এমপি আমান ভাইকে নিয়ে সমাধানের চেষ্টা করছি বলে জানান তিনি।
সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ