ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩০-৪-২০২৬ বিকাল ৬:৯

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর একটি পার্টি সেন্টারে মহানগর সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভুঁইয়া। তিনি বলেন, মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রতি বছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণে মহান মে দিবস সুশৃঙ্খলভাবে পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, আগামী ১ মে মহান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)। তার আগমনকে কেন্দ্র করে কুমিল্লায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মাস্টার মো. সফিউল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহকারী সেক্রেটারি মু. মাইন উদ্দিন সরকার, নিজাম উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১ মে সকাল ৯টায় কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসের কর্মসূচি শুরু হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন