ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

'গ্ৰীন ভয়েস'-জাককানইবি শাখার আহ্বায়ক কমিটি গঠিত


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ১০:১৫
পরিবেশবাদী যুব সংগঠন 'গ্ৰীন ভয়েস' -এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে । ০৭ অক্টোবর (বৃহস্পতিবার) সংগঠনটির প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষনা করা হয় ।
 
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের শিক্ষার্থী নাফিজ আহমেদ এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থী পারিকা মোস্তফা পুণ্য । এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ বেপারী এবং নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মেহেদী তানজির ।
 
২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ন আহ্বায়ক পদে আছেন সজীব মিয়া , ফাহাদ বিন সাঈদ , মাসুদ রানা আদেল, জান্নাতুল মাওয়া এবং ফারজানা আক্তার সহ মোট ৬ জন । এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন আরো ১১ জন শিক্ষার্থী ।
 
প্রকৃতি, পরিবেশ ও জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে "যুবকরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে" স্লোগানে ২০০৫ সালের ১৮ এপ্রিল কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবিরের হাত ধরে যাত্রা শুরু করে পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' । প্রথম দিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন তরুণ শিক্ষার্থীদের নিয়ে পথচলা শুরু করে সংগঠনটি। পরিবেশ সচেতনতার পাশাপাশি সংগঠনটি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকার জন্য দিন দিন তরুণ, শিক্ষার্থী ও যুবসমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠছে। বর্তমানে দেশের প্রায় অধিকাংশ জেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠণটির কার্যক্রম চলমান রয়েছে ।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়