ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীব্র ভাঙন:স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ১১:২৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের ভাঙন আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে কামাত আঙ্গারিয়া ও নলেয়া গ্রামের নদীতীরবর্তী এলাকায় তীব্র ভাঙনের ফলে বসতভিটা, আবাদি জমি এবং স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় কামাত আঙ্গারিয়া ও নলেয়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই দুধকুমার নদের ভাঙন তীব্র আকার ধারণ করে। এতে করে বহু পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। কিন্তু দীর্ঘদিন ধরেও স্থায়ী কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, অস্থায়ী কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা টেকসই নয় এবং ভাঙন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ট্রাক ও ট্যাংক লড়ি ইউনিয়নের নেতা মোঃ খলিলুর রহমান (সাধু), মতাজ আলী, মন্টু মিয়া প্রমুখ। বক্তারা অবিলম্বে দুধকুমার নদের তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা আরও বলেন, যদি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাবে এবং বহু মানুষ তাদের বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হবে। এজন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান বাস্তবায়নের দাবি জানানএলাকাবাসী।

এমএসএম / এমএসএম

পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে

লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত