নবীনগরে ধান মাড়াই মেশিনে যুবকের কব্জি বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধান মাড়াই করতে গিয়ে মেশিন দুর্ঘটনায় আরমান (২২) নামে এক যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কনিকাড়া দক্ষিণ পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত আরমান ওই এলাকার কামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি গৃহস্থ বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তাঁর সহকর্মীরা। কাজের এক পর্যায়ে ব্যবহৃত ‘ভোমা’ মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। মেশিন পরিষ্কার করার জন্য আরমান ভেতরে হাত দিলে আকস্মিকভাবে সেটি চালু হয়ে যায়। এতে তাঁর ডান হাতের কব্জি মেশিনের ভেতরে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ ও অবস্থার অবনতির কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, ঝুঁকিপূর্ণ কৃষিযন্ত্র ব্যবহারে প্রয়োজনীয় সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা না মানার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, কৃষিযন্ত্র ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে মেশিন সম্পূর্ণ বন্ধ রয়েছে কি না তা নিশ্চিত হয়ে তবেই পরিষ্কার বা মেরামতের কাজ করা উচিত।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান