আত্রাইয়ে অটো-ট্রাক সংঘর্ষে এক বৃদ্ধা নিহত
নওগাঁর আত্রাইয়ে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহানারা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকাল অনুমান ১১টা ২০ মিনিটের দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই সীমানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বৃদ্ধা কবিরাজ দেখানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটো রিকশাযোগে রওনা হন।
পথিমধ্যে নওগাঁ-নাটোর মহাসড়কের রানীনগর সংলগ্ন গোনা ব্রিজ পার হয়ে আত্রাই সীমানায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
Link Copied