ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটিতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত, রাজবন বিহারের পূর্ণার্থীর ঢল


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ৩:৪৭
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। সকালে পার্বত্য ভিক্ষু সংঘের উদ্যোগে বনরুপার মৈত্রী বিহার থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।
অন্যদিকে রাঙ্গামাটি রাজবন বিহারে দিনব্যাপী অনুষ্ঠিত হয় মহতী পুণ্যানুষ্ঠান। সকাল থেকেই সেখানে ভক্ত-পূর্ণার্থীদের ঢল নামে। সংঘদান, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন বিহার ও মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন