ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ৩:৫২

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।“ এ প্রতিপাদ্যে নেত্রকোনার বারহাট্টায় মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১ মে) শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও মহান মে দিবসের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম গোলাম হোসাইন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্ম পরিবেশ এবং সামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার