ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মঞ্জু গ্রেপ্তার


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ৩:৫২

রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালী গ্রামে এক শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ৩০ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মঞ্জুর কারিগর (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে, যখন তরুণীর মা রান্নাঘরে ছিলেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অভিযুক্তের ঘর থেকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন। ভুক্তভোগী জানান, অভিযুক্ত তাকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে এবং বিষয়টি গোপন রাখতে তাকে ২০ টাকা দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার