রেলওয়ে শ্রমিক দলের ষোলশহর শাখার কমিটি গঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ষোলশহর শাখার কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো:মমিনুল ইসলাম মামুন। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো:মুজিব উদ্দিন, মো:মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো: তাজুল ইসলাম মিঠু, সহ সাধারন সম্পাদক মো. মুস্তাক আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক আলী আফতাব মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাদিম সহ কক্সবাজার, চট্টগ্রামস্থ শাখার নেতৃবৃন্দ।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: জমির উদ্দিন নাহিদ।
বক্তারা উল্লেখ করেন দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।এছাড়াও রেলের লোকসান কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে দূর্নীতিবাজ সকলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
সভায় সকলের সম্মতিতে শাহীন আলমকে সভাপতি, মেহেদী হাসানকে কার্যকরী সভাপতি, এনামুল হক মিল্কিকে সিনিয়র সহ সভাপতি এবং মুফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর আগে শুভংকর দে কে আহবায়ক ও আমান ইকবালকে সদস্য সচিব করে কক্সবাজার রেল শ্রমিক দলের আহবায়ক কমিটি এবং মো. নুরুল ইসলাম বাবুলকে আহবায়ক ও মো. বশির আহম্মদকে সদস্য সচিব করে সিজিপিওয়াই শাখার রেল শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলকে আরও গতিশীল করার লক্ষে সম্মিলিত ভাবে কাজ করার প্রতিজ্ঞা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত