টুঙ্গিপাড়ায় শ্রমিক দিবস পালন, শ্রমিক অধিকার নিশ্চিতে আহ্বান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকাল ১০টায় টুঙ্গিপাড়া বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গহরডাঙ্গা চৌরঙ্গী মোড় ঘুরে পুনরায় টার্মিনালে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে জোরালো বক্তব্য রাখেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, বেতন বৃদ্ধি, কর্মস্থলে নির্যাতন বন্ধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন এখন সময়ের দাবি।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশ শেষে শ্রমিকদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সাবেক শ্রমিক নেতা রনি মোল্লা, শওকত হোসেন মুকুলসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ