ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা-তে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকালে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ। এছাড়াও র্র্যালীতে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন তৌহিদ এবং যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন। এছাড়া শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফেজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। র্র্যালী শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। এই দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সমাবেশে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ