ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১-৫-২০২৬ দুপুর ৪:০

‘‘দুনিয়ার মজদুর এক হও’’ এ প্রতিপাদ্যকে সামনে কুমিল্লার লাকসামে ১লা মে (শুক্রবার) সকালে লাকসাম পৌরসভা ও উপজেলা শ্রমিকদলের বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 
লাকসাম উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ, সহ-সভাপতি সুভাষ বনিক, যুগ্ন সম্পাদক রাফসান ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক হাছান মিয়া সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
সরেজ জমিন ঘুরে দেখা যায়, বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শ্রমিক দল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালী ও আলোচনা সভা করেছে। লাকসাম বিএনপির উত্তর বাজার প্রধান কার্যালয়ে সামনে লাকসাম উপজেলা ও পৌরসভা শ্রমিকদল ব্যানারে হাতে নিয়ে রাস্তার দুপাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। ঢাকঢোল বাজিয়ে মে দিবসে সকলকে আনন্দ উল্লাস করতে দেখা যায়। র‌্যালীটি লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। অপরদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্যোগে (বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন) লাকসাম বাইপাস জামে মসজিদ থেকে বিশাল র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ লাকসাম দৌলতগঞ্জ বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের শ্রমিকরা মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়। 
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন কে শহীদ জিয়া। শিল্পের উদ্যোগতা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শ্রমিকদের কল্যাণে কাজে করেছেন শহীদ জিয়া। আমাদের হাতে দেশ নিরাপদ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের কল্যাণে কাজ করেন। আমিও ২০ লক্ষ হাতের মলিক। লাকসাম ও মনোহরগঞ্জ উন্নয়ন আপনাদেরকে করতে হবে। আজ মে দিবস উপলক্ষে লাকসামে কোন শ্রমিক খাজনা দিবেন না। এখন থেকে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও শ্রমিক দিবসে কোন শ্রমিক খাজনা দিবেন না আমি ঘোষনা করলাম। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত