রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
যশোরে যুবলীগের ব্যানারে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিলের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, একাধিক সাবেক সংসদ সদস্য, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ ৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তালিকায় রয়েছেন যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদসহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও তাদের স্বজনদের নামও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি রোড এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে প্রায় ৮০-১০০ জনের একটি দল মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত সরে পড়ে।
মামলায় উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্তদের মধ্যে প্রথম ১৩ জনকে সংগঠনের মূল অর্থদাতা ও নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি ২৭ জন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ আনা হয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে ওইদিন সকালে ও রাতে যশোর শহরে যুবলীগের কর্মসূচি পালনের দাবি করে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে শহরের বিভিন্ন সড়কে মিছিল ও স্লোগানের দৃশ্য দেখা যায় বলে জানা গেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৯ জনকে আটক করেছে। বুধবার মধ্যরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা
Link Copied