ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১-৫-২০২৬ বিকাল ৫:২৪
রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকে র‌্যালি, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা মে দিবসের চেতনা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং শ্রমিক সংহতির বার্তা তুলে ধরেন। র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিসহ রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচিতে কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মে দিবস উদযাপিত হয়।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব