ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১-৫-২০২৬ বিকাল ৫:২৫
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত কর্মসূচিতে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা.জা.ফে-০৮) গোদাগাড়ী পৌর ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষ ও সুধীজন অংশগ্রহণ করেন। আলোচনা সভার আগে একটি র‍্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, জেলা সভাপতি অধ্যাপক মোঃ কামরুজ্জামান এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. ওবায়দুল্লাহ্।
সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ কামরুজ্জামান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন গোদাগাড়ী পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর মাস্টার নোমায়ন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান এমপি বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
তিনি শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
 
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা