ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১-৫-২০২৬ বিকাল ৫:২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়নে রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা শিল্পী নামের একজন গ্রাহক।

ভুক্তভোগী  শিল্পী বেগম বলেন, " আমার মিটারের রিডিং অনুযায়ী বিদ্যুৎ বিল হওয়ার কথা ৩৫ ইউনিট যার বিল আসে ২২৫ টাকা  কিন্তু বিদ্যুৎ অফিস থেকে বিল দিয়েছে ১৩৫ ইউনিট যার বিল আসে ৯২৩ টাকা এতো টাকা আমি কীভাবে দিবো।  আমার স্বামী নেই,  সংসারে রোজগার করার মতো আমার ছেলে ছাড়া আর করে নেই।  আমি কীভাবে এই বিল পরিশোধ করবো। এই ভুল বিল সংশোধনের জন্য রায়পুরে আমি যে যাবো সেই বাড়ার টাকা কী বিদ্যুৎ অফিস আমাকে দিবে?  কেন এভাবে ভুল বিদ্যুৎ বিল দিয়ে আমাকে হয়রানি করা হলো। আমি এর সঠিক বিচার চাই। "

এবিষয়ে রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসে বিল প্রস্তুতকারী নাজনীন আক্তার বলেন, " রিডিং যে লিখে নিয়ে আসছে তার লেখা না বুঝতে পারায় আমার ভুলের জন্য ৩৫ ইউনিট এর পরিবর্তে ১৩৫ ইউনিট বিদ্যুৎ বিল করা হয়েছে।  আমি এখন সংশোধন করে দিচ্ছি ভবিষ্যতে এমন ভুল আর হবে না।"

এ বিষয়ে রায়পুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোশাররফ হোসেন বলেন, " একটা সংখ্যা বুঝতে না পারায় বিদ্যুৎ বিল বেশি করা হয়েছে,  এটা এখনই সংশোধন করে দিবে এবং যাতায়াত বাড়া সহ দিবে। এটা অবশ্যই ভুল করেছে,  ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সেজন্য আমি তাকে শোকজ করে শাস্তির আওতায় আনবো। আপনি লিখিত অভিযোগ দিয়ে যান।"

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের