ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নিউসান সাংস্কৃতিক সংসদ ও পাঠাগারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ১২:২৪

বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নিউসান সাংস্কৃতিক সংসদ ও পাঠাগারের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকাল ৪ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা। নিউসান সাংস্কৃতিক সংসদ ও পাঠাগারের সিনিয়র সদস্য আবু হানিফ ফকিরের সভাপতিত্বে এবং সদস্য মোহাম্মদ রাজিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সাইফুল ইসলাম এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. জামাল হোসেন পুতুল।

এছাড়াও অনুষ্ঠানে পাঠাগারের সদস্য মো. সাইদুল ইসলাম, মো. সজীব, মো. মাসুদ রানা, মো. শাহাবুদ্দিন, মো. রায়হান হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা বলেন, পাঠাগারের প্রতি তার আলাদা অনুরাগ ও ভালোবাসা রয়েছে। ছাত্রজীবনেই তিনি নিজ উদ্যোগে নিজ এলাকায় একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে সেখানকার উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। সেই আবেগ ও ভালোবাসা থেকেই তিনি এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

তিনি আরও বলেন, নিউসান সাংস্কৃতিক সংসদ ও পাঠাগারের বর্তমান বেহাল অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে পাঠাগারের টিনের চাল মেরামতের জন্য টিন বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি পাঠাগারের পাঠকদের জন্য নতুন কিছু বই সরবরাহেরও ঘোষণা দেন তিনি।

তিনি পাঠাগারের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই পাঠাগারটি যেন স্থানীয় ছাত্রছাত্রী ও যুবসমাজের জন্য জ্ঞানার্জনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সুন্দর আয়োজনের জন্য ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করা এই সংগঠনটি ইতোমধ্যে এলাকার সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, নিউসান সাংস্কৃতিক সংসদ ও পাঠাগার আগামীতে আরও সমৃদ্ধ হয়ে শত শত বছর ধরে স্থানীয়দের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার