সংবর্ধনার ফুলের টাকা দুস্থদের দেয়ার আহ্বান এমপি সেলিম ভূঁইয়া
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলছেন, আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দেবেন আমার সামনে। এতে আমি খুশি হবো।
শুক্রবার (১ মে) বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আগামী দুই বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে হোমনার রূপ। এলাকার যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ দৃশ্যমান প্রকল্প বাস্তবায়ন করার ঘোষণা দেন তিনি। এছাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী থাকলে সে যে কোন দলেরই হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার আহ্বান জানান।
এ সময় ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নিলয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম হিমেল ও মো. নুরুজ্জামান মিন্টু, শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ