ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঘিওরে মহান মে দিবস পালিত


 ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি photo ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ১২:৩৬

মানিকগঞ্জের ঘিওর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, মোটরযান দল, ঘিওর থানা কুলি শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্যাক্সী, অটোরিক্সা,সিএনজি, অটিাটেম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার মালিক সমিতির উদ্যোগে মহান মে দিবত পালিত হয়েছে। ঘিওর বাসষ্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয় থেকে সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারে বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে। 

 উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুর রহমানের (হাবিব) সভাপত্বিতে সন্ধ্যায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী সায়লা কবির। বক্তব্য রাখেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি আব্দুস সোবাহান হক, অ্যাডঃ মাবু কাউছার রেজা,অ্যাডঃ আব্দুল আলীম খান মনোয়ার, সাধারন সম্পাদক অ্যাডঃ কাজী ওয়াজেদ আলী মিস্টার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভ’ইয়া, মোঃ মিজানুর রহমান কুদরত, যুবদলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব মোঃ সাইফ সানোয়ার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শওকত আলী খান, সদস্য সচিব মোঃ সবুজ বেপারী ও শ্রমিক দলের সাধারন সম্পাদক আশরাফ কামাল আরিফ প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত