বরগুনার কৃষক দিশাহারা, ঝড় বৃষ্টিতে রবিশস্যর ক্ষতি
চলতি মৌসুমে বরগুনা জেলা কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে, ৪৮ হাজার ৭৬০ হেক্টর জমিতে মুগডালের চাষ করা হয়েছিল। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের আশায় কৃষকরা ব্যাপক প্রস্তুতি নিলেও হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে সেই স্বপ্ন ভেঙে পড়েছে।
গত ২৯ এপ্রিলের অতি বৃষ্টিপাতে জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকার মুগডাল ক্ষেত পানিতে তলিয়ে যায়। অনেক জমিতে পানি জমে থাকায় গাছ পচে যাওয়ার উপক্রম হয়েছে, আবার কোথাও সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে। এতে হাজারো কৃষক আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। প্রত্যক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম, জমির পরিমাণ ও ক্ষতির ধরন অনুযায়ী একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই তালিকা দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।
অন্যদিকে, স্থানীয় কৃষক হানিফ বলেন , এই বছর আমি এক একর জমিতে মুগডাল চাষ করেছি ফলন ভালো হয়েছে কিন্তু হঠাৎ বৃষ্টি আসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার কারণে ফলন ঘরে তুলতে পারি নাই। ঘরে তুললে হয়তো কিছু টাকা লাভ হয়তো। এখন যে অবস্থা সমান সমান আসতে পারি কিনা সন্দেহ।
একাধিক ক্ষতিগ্রস্ত কৃষক জানান,ভালো ফলনের আশা ছিল, কিন্তু এক দিনের বৃষ্টিতেই সব শেষ হয়ে গেল। এখন সরকারিভাবে সহায়তা না পেলে আমাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। প্রায় কৃষকের ৪০ হাজার ৫০ হাজার টাকা লোকসান হবে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব কৃষকের পাশে দাঁড়াতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কৃষি নির্ভর এই অঞ্চলে কৃষকদের পুনর্বাসনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে উদ্বোধনী কর্মকর্তা কাছে এই তালিকা পাঠিয়ে দিবো। তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ