ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

চাঁদা দাবি, হয়রানি ও হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ১:১

রাঙ্গামাটির বরকল উপজেলার হরিণার ব্যবসায়ী মো. মোজাম্মেল এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং তার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করা হয়।
শনিবার (০২ মে) রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা এলাকার ব্যক্তিমালিকানাধীন রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে ষড়যন্ত্র করে আসছে। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে এবং মোটা অংকের চাঁদা দাবি করছে। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন (পিটিশন নং- ১৩৯/২০২৬)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বরকল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আরও বলেন, "এই অপপ্রচার শুধু আমার মানহানি করছে না, বরং স্থানীয় হাজার হাজার ব্যবসায়ির নিরাপদ ব্যবসায়িক পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলছে। আমি সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করি এবং কোনো ধরনের অপকর্মের সাথে আমার সংশ্লিষ্টতা নেই।" তিনি এই অপপ্রচারের মূল হোতা হিসেবে রবিউল ইসলাম ও নূর হোসেন নামক দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের নিকট জোর দাবি জানান। রবিউল ইসলাম তার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার ও তাকে হেনস্থা করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন,  হরিণা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সোলায়মান সওদাগর, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিক, রাাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। সংবাদ সম্মেলনে নাঈমুর রহমান দুর্জয় অভিযোগ করেন, রবিউল হোসেন ও তার পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং বিগত সময়ে তাদের পরিবারের উপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছে। তার মায়ের কাছ থেকে রবিউলে ইসলামের পরিবার পাঁচ লক্ষ টাকা চাঁদা করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানায়; বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচেনের আগের রাতে আওয়ামীলীগের ৩০-৪০ জন নেতাকর্মী নিয়ে দুর্জয়ের পরিবারের উপর হামলা চালায়। ভুক্তভোগী ব্যবসায়ী মোজাম্মেল হকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বলেন, কোনো সৎ ব্যবসায়ীকে যেন এভাবে হয়রানি বা মানহানি না করা হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা এই ষড়যন্ত্রকারী চক্রের মুখোশ উন্মোচন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন