ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় রাতের আঁধারে গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ১:৪০
কুষ্টিয়া সদর উপজেলায় রাতের আঁধারে গাছ কর্তনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী মোঃ তমিজ উদ্দিন (৫৫), যিনি বারাখাদা ত্রিমোহনী ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি. (রেজি নং-০৪) এর সম্পাদক।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সমিতির অধীনে পরিচালিত বাজার এলাকায় তাদের একাধিক দোকান দীর্ঘদিন ধরে বৈধভাবে পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি কিছু অজ্ঞাত ব্যক্তি বাজার সংলগ্ন স্থানে অবৈধভাবে প্রবেশ করে সেখানে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাছ কর্তন করে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলে। পরদিন সকালে বিষয়টি নজরে আসে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান অভিযোগকারী।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিকল্পিতভাবে ভবিষ্যতে জায়গা দখলের উদ্দেশ্যে এই ধরনের কর্মকাণ্ড চালানো হতে পারে। এ ঘটনায় তিনি নিরাপত্তা ঝুঁকির কথাও উল্লেখ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের