গুজব-অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহে এলজিইডি ঠিকাদারদের গণস্বাক্ষর কর্মসূচি
ময়মনসিংহে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারের প্রতিবাদে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন ঠিকাদাররা। ময়মনসিংহ এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নিবন্ধিত ঠিকাদাররা অংশ নেন। সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এলজিইডিকে ঘিরে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রেক্ষাপটে তারা ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলজিইডির চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। এতে একদিকে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে উন্নয়ন কার্যক্রমও বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উপস্থিত ঠিকাদাররা দাবি করেন, এলজিইডি নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তারা বলেন, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। কর্মসূচিতে লিখিত গণস্বাক্ষরের মাধ্যমে ঠিকাদাররা তাদের অবস্থান তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ সময় বক্তব্য দেন সিনিয়র ঠিকাদার ছাইফুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ছাইফুল ইসলাম। তিনি বলেন, “আমি প্রায় ৪০ বছর ধরে এলজিইডিতে ঠিকাদারি কাজ করছি। আমার অভিজ্ঞতায়, এখানে কাজ করতে গিয়ে কখনো কোনো ধরনের ঘুষ বা অনৈতিক আর্থিক লেনদেন করতে হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
ফারুক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ ফারুক বলেন, “এলজিইডির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ব্যক্তিগত স্বার্থে। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা ক্ষুণ্ন হওয়ায় বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে।” আরেক ঠিকাদার এ কে এম মোস্তাফিজ বলেন, “দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানে কাজ করছি। আমার জানা মতে, এখানে কোনো অনিয়ম বা ঘুষ-বাণিজ্যের ঘটনা চোখে পড়েনি। বিল উত্তোলনের ক্ষেত্রেও অনৈতিক লেনদেনের প্রয়োজন হয় না।” ময়মনসিংহ এলজিইডির হিসাবরক্ষক মোঃ শহিদুল্লাহ বলেন, “প্রায় ৩৭ বছর ধরে বিভিন্ন সময়ে এলজিইডিতে দায়িত্ব পালন করেছি। সম্প্রতি আবার এখানে যোগদান করেছি। ঠিকাদারদের ত্রুটি-বিচ্যুতি ও ফান্ডসংক্রান্ত জটিলতা সমাধানে আন্তরিকভাবে কাজ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা করা হচ্ছে, যাতে উন্নয়ন কাজ বন্ধ না থাকে।”
তিনি আরও বলেন, “আমার বা অফিসের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো অনিয়মে জড়িত নই।” এ বিষয়ে ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল বলেন, “এলজিইডি ময়মনসিংহের বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটি মহল ব্যক্তিগত স্বার্থে অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে।”
Aminur / Aminur
চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের স্বপ্ন
গুজব-অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহে এলজিইডি ঠিকাদারদের গণস্বাক্ষর কর্মসূচি
কুষ্টিয়ায় রাতের আঁধারে গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ
বোদায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রায়গঞ্জে প্রাণিসম্পদ প্রকল্পে ৪ শতাধিক ছাগী পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু:স্ত্রী সহ গ্রেফতার ২
চাঁদা দাবি, হয়রানি ও হুমকির প্রতিবাদে রাঙ্গামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কাপ্তাই সীতা পাহাড়ে জরাজীর্ণ বিদ্যালয়টি শিশুদের পাঠদানের একমাত্র ভরসা
বরগুনার কৃষক দিশাহারা, ঝড় বৃষ্টিতে রবিশস্যর ক্ষতি
বৃষ্টির ভেতরও থামেনি শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন
মাদকবিরোধী অভিযানে রায়পুরায় দুইজনকে কারাদণ্ড
রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন