ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ সম্মেলন করে অপরাধ জগত ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা বিএনপি নেতার


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ৪:৩৪
যশোরের শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় এক সংবাদ সম্মেলনে অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়েছেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন। শনিবার (২মে) দুপুর ১২টায় নওয়াপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তার পক্ষে তার বড় বন বলেন, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এ কারণে একাধিক মামলার সম্মুখীন হন এবং জেলও খাটেন। তবে জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি এখন সম্পূর্ণভাবে অপরাধ জগত ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি আমার অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত ও লজ্জিত। আজ থেকে মাদকসহ সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে নিজেকে চিরতরে বিরত রাখার অঙ্গীকার করছি।” রুহুল আমিন অভিযোগ করেন, অপরাধ জগত থেকে বের হয়ে আসা সহজ নয়। এ পথে বাধা সৃষ্টি করতে একটি চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে থাকে। তিনি বলেন, “আমাকে পুনরায় অপরাধী প্রমাণ করতে নানা অপচেষ্টা চলছে। এ ক্ষেত্রে আমি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি, যাতে সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হয়।”ব্যক্তিগত জীবনের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, শৈশবে পিতৃহীন হয়ে পড়া, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া এবং ভুল সঙ্গের কারণে তিনি বিপথে গিয়েছিলেন। তবে বর্তমানে নিজের পরিবার, বিশেষ করে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, “আমি আর মাদক ব্যবসায়ী পরিচয়ে বাঁচতে চাই না। একজন সাধারণ মানুষ হিসেবে সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাই।” সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা যেন সঠিকভাবে তদন্ত করে দেখা হয়। একই সঙ্গে তিনি সতর্ক করেন, যেন কোনো ষড়যন্ত্রকারীর মিথ্যা অভিযোগে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রচেষ্টা বাধাগ্রস্ত না হয়। তিনি অভয়নগরের সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে এবং সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে, সকলের সহযোগিতা কামনা করে নতুনভাবে জীবন শুরু করতে চান এবং সমাজের মূলধারায় ফিরে আসার সুযোগ প্রত্যাশা করেন।
 

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ