বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজাউল ইসলাম
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম। আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের মাঠমুখী হওয়া জরুরি। বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, আত্রাইয়ের এই খুদে ফুটবলাররা একদিন জাতীয় পর্যায়ে খেলে আমাদের এলাকার নাম উজ্জ্বল করবে।
বালক দলের ফাইনাল খেলায় পাঁচুপুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাঁচুপুর উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে বালিকা দলের ফাইনালে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান রনি, সহকারী শিক্ষক হাবিবুর রহমান সাবু প্রমুখ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied