চার্জে থাকা ইজিবাইকের শকে টুঙ্গিপাড়ায় বৃদ্ধার মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চার্জে থাকা একটি ইজিবাইকের বৈদ্যুতিক শকে সালেহা বেগম (৮৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের আব্দুল হাকিম শিকদারের ঘরের সামনে চার্জে থাকা একটি ইজিবাইকের সংস্পর্শে এসে গুরুতর আহত হন সালেহা বেগম। ধারণা করা হচ্ছে, ইজিবাইকটিতে বিদ্যুৎ প্রবাহিত থাকায় তিনি বৈদ্যুতিক শকে আক্রান্ত হন।
নিহতের নাতি ইস্কিন্দার ফকির জানান, সকালে ঘর থেকে বের হয়ে তিনি তার নানীকে ইজিবাইকের ওপর পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
প্রত্যক্ষদর্শী শাহিন শিকদার বলেন, “চিৎকার শুনে বাইরে এসে দেখি লোকজন জড়ো হয়েছে। পরে তাকে ঘরে নেওয়া হলে বুঝতে পারি তিনি মারা গেছেন।”
এলাকাবাসীর ধারণা, ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়ে যাওয়ায় শক লেগেই তার মৃত্যু হয়েছে। ইজিবাইকের মালিক আব্দুল হাকিম জানান, প্রতিদিনের মতো রাতে তিনি ইজিবাইকটি চার্জে দিয়েছিলেন। সকালে চিৎকার শুনে বাইরে এসে চার্জ সংযোগ বিচ্ছিন্ন করেন। তিনি আরও জানান, মৃতের কপালে পোড়ার দাগ দেখা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোমরেজ হোসেন বলেন, “বৈদ্যুতিক শকে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে শুনেছি। তার কপালে পোড়ার চিহ্ন রয়েছে।”
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied