ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ম্যাচের দৈর্ঘ্য কমে সাড়ে চারটায় শুরু হবে খেলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ৪:৪৫

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লের শেষের আগের দুই ওভারে বড় ধাক্কা লাগে তাদের ব্যাটিং লাইনে। ১০ বল ও ১৪ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। বৃষ্টি নামার আগে ৬ ওভারের পাওয়ার প্লেতে তাদের রান ৩ উইকেটে ৪৩।

সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। তখন ৬.৪ ওভারে তাদের সংগ্রহ ৫০ রান। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি বন্ধ হওয়ার পর মাঠ শুকানোর চেষ্টা চালিয়ে যান মাঠকর্মীরা। বিকেল সাড়ে চারটায় ম্যাচ শুরু হয়। ম্যাচের ইনিংস কমে হয়েছে ১৫ ওভারের। একজন বোলার সর্বোচ্চ তিন ওভার বল করতে পারবেন। পাওয়ার প্লে হবে ৪.৩ ওভারের।

৩ ওভার শেষে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ২১, দ্বিতীয় ওভারেই সাইফ হাসানের ডাবল বাউন্ডারিতে এসেছে ১২ রান। 

চতুর্থ ওভারের প্রথম বলে জেইডন লেনক্স ফেরান সাইফকে। দলীয় ২১ রানে মিড অফে রবিনসনের সহজ ক্যাচ হন বাংলাদেশি ওপেনার। ১১ বলে করেন ১৬ রান। ওই ওভারে নেমে লিটন দাস তিন বলে একটি করে চার ও ছয়ে ১২ রান তোলেন।

পরের ওভারে ধস। নাথান স্মিথ পঞ্চম ওভারের তৃতীয় বলে তানজিদ হাসান তামিমের স্টাম্পে আঘাত করেন। পরের বলে পারভেজ হোসেন ইমন ইশ সোধিকে ক্যাচ দিয়ে ডাক মারেন। তাওহীদ হৃদয় হ্যাটট্রিক করতে দেননি কিউই পেসারকে। ১০ বল ও ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এর আগে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী কিউই অধিনায়ক নিক ক্যালি। ফলে লিটন দাসের দল আগে ব্যাট করতে নামে। বাংলাদেশের একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে ছিল। যদিও ৬ উইকেটে জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সেদিনের মতো আজও (শনিবার) চোখ রাঙাচ্ছে বিরূপ আবহাওয়া। সেই শঙ্কা নিয়েই আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে কেবল একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, তানজিম হাসান সাকিব পিঠের ইনজুরির কারণে বাদ পড়েছেন। তার বদলে নেওয়া হয়েছে সাইফউদ্দিনকে।

অন্যদিকে, সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। বেন লিস্টার এবং ম্যাট ফিশারের বদলে একাদশে ঢুকেছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স। 

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজিল্যান্ডের একাদশ : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডন লেনক্স ও বেন সিয়ার্স।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার