ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-২


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২-৫-২০২৬ বিকাল ৫:২৬

 নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) ও আনারস ব্যবসায়ী মনির খলিফা (২৮) নামে  দুইজন নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে সামনে থাকা অজ্ঞাত গাড়ীকে পেছেন থেকে সজোরে ধাক্কা দিলে এদূর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামিম আহমেদ এঘটনা নিশ্চিত করেছেন। নিহত ট্রাক চালক মোহাম্মদ আলী বরিশাল মেহেন্দিগঞ্জের সেকান্দর আলী মাঝির ছেলে ও ব্যবসায়ী মনির খলিফা খাগড়াছড়ি জেলার মানিকছড়ির গোপামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামিম আহমেদ জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী লেনে একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯) সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকে থাকা চালক মোহাম্মদ আলী ও ব্যবসায়ী মনির খলিফার মৃত্যু হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। দূর্ঘটনা কবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত