ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৬ বিকাল ৫:৫৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে চার পিস ইয়াবাসহ ফজর আলী (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 
 
শুক্রবার (১ মে) দিবাগত রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের বড় দলুয়াগছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) দিক-নির্দেশনায় এসআই আব্দুল মালেক, এসআই লুৎফর রহমান, এসআই বদিউজ্জামান ও এএসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 
 
তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বড় দলুয়াগছ বাজারের জনৈক বাবুল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
তল্লাশিকালে ফজর আলীর পরিহিত লুঙ্গির পেছনে থাকা একটি চকলেট রঙের মানিব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৪ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃত ফজর আলী তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়নের বড় দলুয়াগছ গ্রামের মৃত মুসলেম উদ্দীনের ছেলে।
 
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকসক আসামিকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ